তালায় স্বাস্থ্য ও শিক্ষা উপকরণ বিতরণ
শফিকুল ইসলাম, তালা, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও ইউনিয়ন স্বাস্থ্য পরিবার পরিকল্পনা স্যাটেলাইট কেন্দ্রের সহযোগীতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য, শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভায় ইসলামকাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক এর সভাপতিত্বে ও ইউপি সদস্য আল-আমীনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কামাল হোসেন।
বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, নাংলা পি এস জে ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন, ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিওনুজ্জামান, সুজনশাহা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র দেবনাথ, ইসলামকাটি ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ এজাহার আলী, আব্দুল হাকিম প্রমুখ।
ইউপি সদস্য মোঃ খশরুল আলম, ফেরদৌস হোসেন, মাসুম বিল্লাহ, লাকি আক্তার, বিলকিস বেগম, জয়ন্তী রাণী, পিএন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ মল্লিক এসময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ৩৬ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, ৯ টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়েট মেশিন, প্রেসার পরিমাপ যন্ত্র সহ স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার বলেন, আমরা দরিদ্র দেশের নাগরিক। প্রতিবছর উপকরণ দেয়া সম্ভব নয়। ষে উপকরণ গুলো আজ দেয়া হলো সেগুলো যথোপযুক্ত ব্যবহার করতে হবে। এই উপকরণ গুলোর প্রতি যত্নবান হতে হবে। কোনো প্রতিষ্ঠানের উপকরণ যদি অবহলায় ব্যবহারের অনুপযোগী হয় সেটা হবে খুবই দুঃখজনক।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































